শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

আনোয়ারুজ্জামান চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৯৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাআওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে নগরীর মেন্দিবাগস্ত জালালাবাদ গ্যাস অফিস মিলনায়তনে মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. ফয়ছল কাদের তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এবারের সিসিক নির্বাচনে মোট ১১জন মেয়র পদপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে আনোয়ারুজ্জামান চৌধুরীসহ মোট ৬জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অবৈধ ঘোষণা করা হয়েছে ৫জনের। তারা আগামী তিন দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার বরাবর আপিল করতে পারবেন।আগামী ১জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীর ওয়ার্ড ৪২টি।

মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ ও নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন।

মোট কেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১হাজার ৩৬৪টি। আগামী ২১ জুন পঞ্চমবারের মতো সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain