শিরোনাম :
নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি সিলেট স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময় সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল

সিলেট-ঢাকা মহাসড়কে দুমড়েমুচড়ে গেলো পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের গাড়ি

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের প্রাইভেট কারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কেউ হতাহত না হলেও ডেপুটি হাইকমিশনারের গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

শুক্রবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, শুক্রবার পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস খোখর (৪৫) তাঁর পরিবারের সদস্যদের নিয়ে একটি প্রাইভেট কারে মৌলভীবাজারে যাচ্ছিলেন। ওই প্রাইভেট কারে কামার আব্বাস খোখরের স্ত্রী রেহেনা সারওয়ার খোখর (৪০), বড় মেয়ে হুদা আব্বাস খোখর (১৫), ছোট মেয়ে ফাতিমাহ খোখর (১৩) ও ছেলে মুহাম্মদ খোখরও (১২) ছিল। বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর সেতুর কাছে পৌঁছালে তাঁদের প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলে অল্পের জন্য তিনি ও তাঁর পরিবারের সদস্যরা রক্ষা পেয়েছেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর বাস ও প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসের চালক সাইফুল ইসলামকে (৩০) আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার নিজেই তাঁর গাড়িটি চালাচ্ছিলেন। ঘটনার পর তাঁরা অন্য একটি গাড়িতে গন্তব্যে চলে গেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain