শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

নতুন প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী গড়ে তুলতে চাই : আনোয়ারুজ্জামান চৌধুরী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সবসময় নারীবান্ধব একটি রাজনৈতিক দল। আমি এ দলের একজন কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, নারীর সমস্যা সমাধান করতে না পারলে আমাদের কাংখিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবেনা। তাই দ্রুত ব্যবসা বাণিজ্য এবং চাকরি ক্ষেত্রে নারীর সমস্যা সমাধান করে তাদের এগিয়ে যাওয়ার পথ আরও সুগম করতে হবে। সবাই যদি আমাকে যোগ্য মনে করে নির্বাচিত করেন তাহলে সিলেট সিটি করপোরেশন এলাকার মা বোনদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে আমি আন্তরিকভাবে কাজ করবো।
মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় নগরীর মাছিমপুরস্থ সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের বাসভবনে মহিলা সমাবেশে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা ওয়ার্ডভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে সে অনুযায়ী সমাধান করবো। নাগরিক মতামতের ভিত্তিতেই তা হবে।
তিনি আশ্বাস দিয়ে বলেন, নগরভবন সাধারণ মানুষের জন্য আরও বেশি নাগরিকবান্ধব হিসাবে যাতে কাজ করে, যে কেউ যাতে তার সমস্যা নিয়ে সহজেই নগরভবনে যেতে পারেন এবং তাদের সমস্যার কথা বলতে পারেন তা নিশ্চিত করা হবে এবং আগামীর প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো।
মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরানের সভাপতিত্বে ও জান্নাত নাজ আশার পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রাচনিন হোসেন, সাবিনা সুলতানা, সালমা বাছিত, মারিয়াম চৌধুরী মাম্মি, বিলকিছ নুর, ফারহানা আক্তার প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain