শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

২০নম্বর ওয়ার্ডে অধিকার বঞ্চিত মানুষের সাথে সংযোগ সভায় : মিঠু তালুকদার

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৬৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসাবে অংশগ্রহণের লক্ষ্যে অধিকার বঞ্চিত মানুষের সাথে মিঠু তালুকদার এর সংযোগ সভার আয়োজন করা হয়েছে। ছাত্র ও যুব সমাজের উদ্যোগে মঙ্গলবার (৩০ মে) রাত সাড়ে ৯টায় টিলাগড়ের মাদানীবাগ এমসি কলেজের স্টাফ কোয়ার্টার এলাকায় এই সংযোগ সভা অনুষ্ঠিত হয়।
সংযোগ সভায় কাউন্সিলর প্রার্থী মিঠু তালুকদার বলেন, নির্বাচনে প্রার্থী হয়ে বিভিন্ন এলাকা ঘুরে গণমানুষের যে আন্তরিক সমর্থন ভালবাসা পেয়েছি এবং উৎসাহ উদ্দীপনা দেখেছি তাতে আমি ধন্য এবং মানুষের কাছে ঋণী যা আমি ভুলতে পারবো না। এই ভালবাসা আমার আগামীতে প্রেরণা হয়ে থাকবে। আমি আজীবন মানুষের সেবা করে যাব। আমি সব সময়ই মানুষের পাশে ছিলাম, এই নির্বাচনে এসে মানুষের সাথে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা কল্যাণ এবং ২০নম্বর ওয়ার্ডের উন্নয়নে অর্পিত দায়িত্ব আমি যথাযথ পালন করবো। তিনি আরো বলেন, নাগরিক অধিকারগুলো নিশ্চিত করে ওয়ার্ডকে এগিয়ে নিয়ে যাবো।, আমাকে আপনারা নির্বাচিত করলে এই এলাকাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো। এই এলাকায় একটি পরিপূর্ণ স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করবো। আপনারা ২০নং ওয়ার্ডবাসী যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ প্রদান করেন তাহলে আমি এই ওয়ার্ডকে একটি আধুনিক, স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। এসময় তিনি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেন।
প্রভাত মালাকার এর সভাপতিত্বে ও হুমায়ুন রশিদের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- এমসি কলেজ মসজিদের ইমাম আব্দুস সুবহান, মো. মাসুক উদ্দিন, সৌরভ দাস, মো. খলিল মিয়া, মসন আলী, ছায়ানুর বেগম, খাতুনে জান্নাত, এনাম হোসেন, অপু, শরীফ, রায়হান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain