শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেটে চাঞ্চল্যকর খুন : ২৪ ঘন্টায় রহস্য উন্মোচন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমার তেতলী এলাকায় হাসান মিয়া (১৫) নামে এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মাথায় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

এ ঘটনার সাথে জড়িত চার জনকে গ্রেফতার করা হয়েছে। হাসান মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের জালালাবাদ থানর কান্দিগাঁও পশ্চিম দর্শা এলাকার সিরাজ মিয়া ছেলে মো. তারেক মিয়া, দক্ষিন সুরমা থানার কামাল বাজার গুপ্তেরগাঁও এলাকার লাল মিয়ার ছেলে রুবেল মিয়া, হবিগঞ্জ জেলার লাখাই কামড়াপুর এলাকার জহির মিয়া ছেলে পাবেল মিয়া, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ শিবপাশা এলাকার রাজধর মিয়ার ছেলে রিপলু মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মে দক্ষিণ সুরমা থানায় দায়ের করা একটি সাধারণ ডায়রির সূত্র ধরে হত্যাকাণ্ডে জড়িত চারজনকে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা গত ২৫ মে দুপুরে নিহত হাসান মিয়ার অটোরিকশা ভাড়া নিতে চাইলে সে অপারগতা জানায়। যার ফলে তার প্রতি ক্ষিপ্ত হয়ে সেদিন রাতেই তাকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে খড় দিয়ে মৃতদেহটিকে ঢেকে দিয়ে, অটোরিকশাটি ভাঙ্গারি দোকানে ৩০ হাজার টাকায় বিক্রি করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।

উল্লেখ, গত ২ জুন সিলেটের দক্ষিণ সুরমার তেতলী এলাকার একটি পরিত্যক্ত বিল্ডিং এর ভিতরে ধানের খড় দিয়ে ঢাকা অবস্থায় একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। লাশটি পুরোপুরি পচে যাওয়ায় শুধুমাত্র কঙ্কাল দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের সাথে থাকা পায়ের স্যান্ডেল, গেঞ্জি, জিন্সের প্যান্ট এবং গলায় পেচাঁনো বেল্ট দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পাওয়া মৃতের পিতা মো. মাসুক মিয়া মৃতদেহটি তার ছেলের বলে শনাক্ত করেন। হাসান নিখোঁজের ব্যাপারে গত ২৬ মে দক্ষিণ সুরমার সাধারণ ডায়েরি করেন তার মামা মো. কলিম উদ্দিন। এই সাধারণ ডায়রির সূত্র ধরে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain