শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

পর্যটন কেন্দ্রগুলো নিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে সরকার: বিভাগীয় কমিশনার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পর্যটন, নদী খননসহ সকল ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে সরকার আন্তরিক। বিশেষ করে নদী ও খাল খননের পাশাপাশি পর্যটন কেন্দ্র গুলো নিয়ে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প গ্রহন করা হয়েছে।

তিনি বলেন, নদী ও খাল খনন হলে সেচ কাজের সুবিধাসহ, এলাকায় দেশীয় মাছ বৃদ্ধি ও অকাল বন্যা থেকে রক্ষা পাবে এলকাবাসী। আর বানিয়াচংকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারলে এলাকার সার্বিক উন্নয়ন ও প্রচুর লোকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি বানিয়াচং উপজেলা প্রেসক্লাব’র সভাপতির প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর ঘোষনার বাস্তবায়নে বানিয়াচংয়ের সাগরদীঘিকে পর্যটনে রূপ দিতে সংশ্লিষ্ট দপ্তর কাজ করে যাচ্ছে। বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এ বিষয়ে খুবই আন্তরিক বলে জানান।

এছাড়া আইন-শৃঙ্খলার উন্নয়নে প্রশাসনের পাশাপাশি, জনপ্রতিনিধিসহ সকলকে একযোগে কাজ করার আহবান জানান বিভাগীয় কমিশনার। তিনি আরো বলেন সোনার বাংলা গড়তে সরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকল একযোগে কাজ করতে হবে। মঙ্গলবার (৬জুন) বিকাল আড়াইটার দিকে বানিয়াচং উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, আব্দুল আহাদ, ফরিদ উদ্দিন প্রমুখ।

এছাড়া, জেলা ও উপজেলায় বিভিন্ন দফতরে কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এর পূর্বে বিভাগীয় কমিশনার উপজেলার কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়, মার্কুলি বাজার পরিদর্শন, বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারস্থ ১নং কাছারিতে খানবাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেট সিলেট এর বন্দোবস্ত গ্রহীতাদের সাথে মতবিনিময় সভা এবং ওয়াকফ এস্টেট এর বিভিন্ন জায়গা পরিদর্শন ও বৃক্ষ রোপন এবং ৬ টি দোকানের ভিত্তিপ্রস্থও স্থাপন করেন বিভাগীয় কমিশনার ড.মোশাররফ হোসেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain