শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

বিজিবি কর্তৃক সীমান্ত এলাকা হতে ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল আটক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধকল্পে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৫ জুন) রাত সাড়ে ১০ টায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীনস্থ বিছনাকান্দি বিওপির দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার লন্ডনিঘাট নামক এলাকায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের টের পেয়ে চোরাকারবারিরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর মালামাল ফেলে পালিয়ে যায়। টহল দল চোরাকারবারিদের ফেলে যাওয়া চটের বস্তা থেকে বিভিন্ন প্রকার ভারতীয় উন্নতমানের শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার করে।

আটককৃত ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার আনুমানিক মূল্য ৭০ লক্ষ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন, পিএসসি (ইঞ্জিনিয়ার্স) জানান, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে সীমান্ত পর্যায়ে বিজিবির অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আটককৃত শাড়ি ও লেহেঙ্গা স্থানীয় শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি ।প্রেস বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain