শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

আমি আপনাদের পাশে থেকে সেবা দিয়ে যাবো: বাবুল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, আমি মেয়র নির্বাচিত হলে ব্যবাসায়ীদের ট্যাক্স মওকুফ সহ ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাবো। আমি একজন ব্যবসায়ী হিসেবে আপনাদের দারস্ত হয়েছি। প্রথম বারের মতো আপনাদের কাছে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করছি। আমাকে আপনারা নির্বাচিত করুন, আমি আপনাদের পাশে থেকে সেবা দিয়ে যাবো।

তিনি বুধবার (৭ জুন) দুপুর ১২টায় নগরীর রিকাবীবাজারে এলাকাবাসাী ও ব্যবসায়ীদের সাথে গণসংযোগকালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ও ভোটারদের উদ্দেশ্যে প্রতিক্রিয়া ব্যক্তকালে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন যদি সুষ্ঠভাবে হয় তবে গাজীপুরের মতো অবস্থা সিলেটে হবে। তিনি আগামী ২১ জুন সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যবসায়ী সহ নগরবাসীর কাছে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তিনি এর আগে দক্ষিণ সুরমায় সড়ক দূর্ঘটনায় নিহত আহতদের দেখতে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে যান এবং নিহত আহত পরিবারদের শান্তনা দেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain