শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

গিলাফ ছড়িয়ে সিলেট শাহজালালের মাজারে ওরুস শুরু

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১৭১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: শুক্রবার (০৯ জুন) শুরু হওয়া ওরস মোবারক ভোররাত সাড়ে ৩টা ১৫ মিনিটে আখেরি মোনাজাত ও পরে শিরনী বিতরণ শেষে দু’দিন ব্যাপী ওরস সমাপ্ত হবে।

মাজার সূত্র জানায়, গিলাফ ছড়ানোর মাধ্যমে শুরু হয় ওরসের মূল কার্যক্রম। এরপর থাকবে খতমে কোরআন। রাত ১২টার পর ভক্ত আশেকানির জিকিরে বাতাসে ধ্বনিত হবে ‘আল্লাহু, আল্লাহু’।
হযরত শাহজালাল মাজার কমিটির সদস্যরা বলেন, মাজারের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি তাদের নিজস্ব ভলান্টিয়ার রয়েছেন। পুরো এলাকার নিরাপত্তা জোরদারে রয়েছে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হবে।

সরেজমিনে দেখা গেছে, ওরস উপলক্ষে এখন হাজার হাজার ভক্ত আশেকানের পদচারণায় মুখরিত মাজার প্রাঙ্গণ। শাহজালালের শানে বিভিন্ন গান ও গজল গেয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মাজারে আসছেন ভক্ত-আশেকানরা। শহরের সব মানব স্রোত যেন এখন মাজারমুখী। এরই মধ্যে অসংখ্য অনুরাগীরা শামিয়ানা টাঙিয়ে দলে দলে জড়ো হয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীগোষ্ঠীরাও ভক্তিমূলক গানেরজলসা বসিয়েছেন মাজারে। শাহজালালকে উৎসর্গ করে কেউ কেউ বাদ্যযন্ত্রসহকারে আবার কেউ খালি গলায় তুলছেন ভক্তিমূলক ও দেহতত্ত্ব গানের সুর। গানের তালে মাতিয়ে রাখছেন আগন্তুক দর্শনার্থীদের।

জানা গেছে, প্রায় ৭০০ বছর আগের ইতিহাস। অলিকুল শিরোমণি হযরত শাহজালালের প্রয়াণের পর নগরের নাইয়রপুল থেকে গিলাফ নিয়ে এসেছিলেন সৈয়দ ওমর সমরখন। সেই থেকে শতাব্দীর পর শতাব্দী হযরত শাহজালালের মাজারে অনুষ্ঠিত হয়ে আসছে বার্ষিক ওরস মোবারক।

প্রসঙ্গত, ইসলাম প্রচারের উদ্দেশ্যে হযরত শাহজালাল (রহ.) ১৩০৩ সালে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ সালের ১৯ জিলকদ তিনি ইন্তেকাল করেন। সিলেটে তিনি যে টিলায় বসবাস করতেন সেখানেই তাকে দাফন করা হয়। এই মাজার সারা বছরই ভক্ত আশেকান ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain