শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

তাক লাগানো উন্নয়ন সিলেটবাসীকে উপহার দেবো: মাহমুদুল হাসান

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৪৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেছেন, সিলেটের উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছি। আপনারা দোয়া ও সহযোগিতায় আমি যদি নির্বাচিত হই তাহলে সিলেটে উন্নয়নে তাক লাগিয়ে দেবা ইনশাআল্লাহ। দুর্নীতি দমন করে স্বচ্ছতা সততা ও আমানতদারিতার সাথে কাজ করে যাবো। আপনারা বিশ্বাস রাখতে পারেন নিজে তো দুর্নীতি করবোই না, কোন দুর্নীতিবাজকে আশেপাশে ঠাই দেব না। যে কারণে বরাদ্দের শতভাগ কাজে লাগিয়ে সর্বোচ্চ উন্নয়ন করতে সক্ষম হবো।

তিনি শনিবার নগরীর ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের জিতু মিয়া পয়েন্ট, শেখঘাট, ভাঙ্গাটিকরপারা, নবাবরোড, লামাপাড়া এলাকায় গণসংযোগ কালে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন শাসক নয়, সেবক হিসেবে কাজ করতে চাই নগরবাসীর সেবা করতে চাই। তাদের সুখে সুখী আর দুখে দুখী হয়ে জীবন কাটাতে এসেছি। তিনি বলেন, মানুষের ভালোবাসা পেতে তাদের জন্য কল্যাণকর কাজ করতে চাই। নগরভবনে সবাই যাতে সন্তোষজনক নাগরিক সেবা পান তা নিশ্চিত করতে হাতপাখায় ভোট দিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন, মহানগর সহ-সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, মহানগর জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুশ শহীদ, জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুফতি মুহাম্মদ আবু তাহের মিসবাহ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain