শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

৩৫ নং ওয়ার্ডকে আধুনিকায়নের স্বপ্ন জাহাঙ্গীর আলমের

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ৩৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রাথী জাহাঙ্গীর আলম শনিবার বিকেলে শ্যামলী আবাসিক এলাকায় ঘুড়ি মার্কার সমর্থনে লিফলেট বিতরণ করেন।
ঘুড়ি মার্কা ভোট চেয়ে সহযোগিতা কামনা করছেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আমি গরিব দুঃখী মানুষের পাশে আছি, থাকবো। সাধারণ মানুষের জন্যে আমার ঘরের দরজা সবসময় খোলা থাকবে।
তিনি আরোও বলেছেন, নির্বাচিত হলে তার প্রথম কাজ হবে ৩৫ নম্বর ওয়ার্ডে রাস্তাঘাটের উন্নয়ন করা। এই ওয়ার্ডে সবকটি রাস্তা ধ্বংস হয়ে গেছে। চলাচলে অনুপযোগি। এছাড়া ওয়ার্ডে স্কুল/কলেজের শিক্ষার্থীদের জন্যে খেলার কোনো মাঠ নেই। খেলার একটি মাঠ তৈরি করার জন্যে তিনি দীর্ঘদিন স্বপ্ন দেখে আসছেন। মাঠ তৈরির জন্যে পর্যাপ্ত সরকারি জায়গাও আছে। জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে তিনি ওইসব কাজ করতে সর্বাত্মক চেষ্টা চালাবেন।
এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক জব্বার, ড. মামুনুর রশিদ, ডি. জি. এম ফারুক আহমদ, এলাকার বিশিষ্ট মুরব্বি এখলাসুর রহমান, নওশাদ আহমদ, হাসেম মিয়া, সাবু মিয়া, ওয়ারেন্ট অফিসার বেলাল আহমদ,কাতার প্রবাসী বেলাল আহমদ, কাজল আহমদ, জাহেদ আহমদ, শাকিব চৌধুরী, আশিকুর রহমান প্রমুখ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain