শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

আইনী জটিলতা কাটিয়ে প্রচারণায় মেয়র প্রার্থী মোশতাক আহমেদ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৭৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আইনী জটিলতা কাটিয়ে প্রচারণায় নেমেছেন মেয়র পদপ্রার্থী মোশতাক আহমেদ রউফ মোস্তফা। হরিণ প্রতীকের সমর্থনে তিনি রবিবার (১১ জুন) বিকেলে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, সুরমা মার্কেট এলাকায় ব্যবসায়ীদের সাথে গণসংযোগ করেন।
এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, আমি এই নগরীকে একটি আধুনিক নগরী হিসেবে গঠনে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবো। নগরীর যানজট নিরসনে বিমান বন্দর থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয় হয়ে দক্ষিণ সুরমা কদমতলী পর্যন্ত মেট্টোরেল চালু করবো। পর্যায়ক্রমে তা আরো বিস্তৃতি লাভ করবে। এতে করে নগরীর দীর্ঘদিনের ভোগান্তির কারণ যানজট নিরসন হবে বলে আমার বিশ্বাস। এছাড়াও তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, আমার প্রার্থীতা নিয়ে জটিলতা হওয়ার কারণে প্রচারণায় নামতে দেরি হয়েছে। তারপরও আমার বিশ্বাস এই নগরবাসী হরিণ প্রতীকে আগামী ২১ জুনের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়ে আমাকে মেয়র পদে জয়যুক্ত করবেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি নগরবাসীর আমানত সুরক্ষায় কাজ করবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেন এবং নগরীর সার্বিক উন্নয়নে অবদান রাখায় সচেষ্ট থাকবেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রনেতা মো. শাহজাহান, আব্দুল কুদ্দুস, আবুল হাসনাত শামীম, বাবু মেহববু প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain