শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সেই অস্ত্রধারী তুহিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় জড়িত মো. আবুল কালাম আজাদ ওরফে তুহিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম আবুল কালাম আজাদ তুহিনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

তুহিন সম্প্রতি সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহর বাসায় সামনে অস্ত্রের মহড়া দেন। অস্ত্র মহড়ার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থানায় মামলা করেন কাউন্সিলর প্রার্থী জামায়াত নেতা সায়ীদ মো. আব্দুল্লাহ।

এছাড়া আব্দুল্লাহ নির্বাচন কমিশনে মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ও কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের বিরুদ্ধে অভিযোগ দেন। সায়ীদ মো. আব্দুল্লাহর অভিযোগের পর নির্বাচন কমিশন আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিল করে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain