শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: গত এক সপ্তাহের টানা ভারি বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ইতোমধ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজারের হাওরপাড়সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে।

উপজেলার সুরমা, চেলা, মরা চেলা, চিলাই, চলতি, কালিউরি, খাসিয়ামারা ও ধুমখালীসহ সকল নদী-নালার পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে।

ফলে হাওড়, খাল-বিলে হু হু করে পানি বাড়ায় বিভিন্ন অঞ্চল ক্রমশ প্লাবিত হচ্ছে। পাহাড়ি ঢলের তোড়ে রসরাই-ক্যাপ্টেন হেলাল-খসরু উচ্চ বিদ্যালয় রাস্তাসহ বিভিন্ন নদী তীরবর্তী রাস্তার একাধিক স্থানে ভাঙন ও ফাঁটল সৃষ্টি হচ্ছে।

এদিকে নিম্নাঞ্চল ও হাওড়পাড়ের লোকজন বন্যার পদধ্বনিতে নির্ঘুম রাত কাটাচ্ছেন। কেননা গত বছরের স্মরণকালের ভয়াবহ সর্বগ্রাসী বন্যার দূর্দশার কথা আজও ভুলতে পারেননি তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

সুনামগঞ্জের পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, ভারতের চেরাপুঞ্জিতে রেকর্ড পরিমাণ অব্যাহত বৃষ্টিপাতের ফলে অচিরেই সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা বন্যাপ্লাবিত হওয়ার আশংকা বিদ্যমান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain