শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

সিলেট জেলা পরিষদের প্রায় ৯৭ কোটি টাকার বাজেট

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেছে সিলেট জেলা পরিষদ । বেলা ২ টায় জেলা পরিষদ মিলনায়তনে ৯৬ কোটি ৩৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন খান। এসময় জানানো হয় জেলা পরিষদের বাইস টিলার কাছে অবস্থিত ন্যাচারাল পার্কের উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ৩৭ একর জায়গার উপর অবস্থিত ন্যাচারাল পার্কে নৌকা ভ্রমণ স্নেকবারসহ দর্শনীয় ও পর্যটকদের আকর্ষণের জন্য প্রায় সাড়ে চার কোটি টাকা বাজেট নির্ধারণ করে বাজেট অনুমোদনের জন্য পরিকল্পনা করা হয়েছে। তাছাড়া বিভিন্ন ভূমি উদ্ধার করে নিজস্ব আয় বর্ধনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে।
বাজেটে নিজস্ব তহবিল, সরকারি অনুদান, বিভিন্ন খাতে আয় এবং সংস্থাপন, বিভিন্ন উন্নয়ন খাতে ব্যয় সমান ধরে এ বাজেট ঘোষণা করা হয়।
বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, জেলা পরিষদ সিলেট-এর প্যানেল চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ,প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন, জেলা পরিষদ সদস্য তামান্না আকতার হেনা, সুষমা সুলতানা রুহি, হাছিনা বেগম, মনিজা বেগম, মোছাদ্দিক আহমদ, নাহিদ হাসান চৌধুরী, মোঃ নাসির উদ্দিন, মোঃ আঃ হামিদ, এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, ফয়জুল ইসলাম (ফয়ছল), মোহাম্মদ খছরুল হক, মোঃ শাহাজাহান, সুবাস দাশ, আপ্তাব আলী কালা মিয়াসহ জেলা পরিষদের বিভিন্ন স্তরের কমকতা-কমচারী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain