শিরোনাম :
বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন সম্মেলন দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন সিলেটে হামে মৃত্যু ২০০ গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন সিলেটে খুন হওয়া যুবদল নেতার বাড়িতে মন্ত্রী আরিফ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র‌্যালী ভারত যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার সিলেটে আজ বিকেল থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায় সিলেটে সিএনজিচালক হত্যা: একই পরিবারের পাঁচজন গ্রেপ্তার টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে আতিক হত্যার: জড়িতদের ফাঁসি দাবিতে মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৯১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বালাগঞ্জে গত ১২জুন প্রতিপক্ষের হামলায় নিহত কৃতি শিক্ষার্থী আতিকুর রহমান হত্যাকান্ডের জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভাপতি অনুষ্ঠিত হয়েছে। বালাগঞ্জের ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ মাননবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কলেজ ফটকে মোরারবাজার-মাদ্রাসাবাজার সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে প্রতিবাদ সভায় সমাপনী বক্তৃতা করেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমানসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

বক্তারা বক্তব্য বলেন, মেধাবী ছাত্র আতিকুর রহমানকে নির্মমভাবে খুন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকরের দাবি।

উল্লেখ্য গত ১২জুন উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বনগাঁও গ্রামের .ছেলে দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের ২০১৪ সালের এসএসসি ব্যাচের কৃতি শিক্ষার্থী, বর্তমানে .বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আতিকুর রহমান প্রতিপক্ষের হামলায় নিহত হন। এ ঘটনায় বালাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain