শিরোনাম :
জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব, গাছচাপায় মা ও ২ মেয়ের মৃত্যু উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম-আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দাস সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি-‘সিলটি পাঞ্চায়িত’ এর সংবাদ সম্মেলন সিটি মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেষ্ট এবং অর্থ প্রদান নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মজুদ করা যাবে না, সিলেটের ব্যবসায়ীদের বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের মূল্য বাড়ায় পণ্যমূল্য কেজি প্রতি ৩০ পয়সা বাড়তে পারে: বাণিজ্যমন্ত্রী সিলেটে ৩২ ঘন্টায় পুলিশের অভিযানে ৯০ জনকে গ্রেপ্তার

টিকিট কালোবাজারি: শ্রীমঙ্গলে আটক এক

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে টিকিট কালোবাজারিতে জড়িত সন্দেহে রানা ভট্টাচার্য (৩১) কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব) শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল । এ সময় তার কাছ থেকে ৭৬ টি ট্রেনের টিকিট জব্দ করা হয়।

গতকাল রোববার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়নের মৌলভীবাজার সড়কের ৩ নং পুল এলাকায় এই অভিযান চালায় র‌্যাব। আটক টিকিট কালোবাজারি শ্রীমঙ্গলের দক্ষিণ ভাড়াউড়া ৩নং পুল এলাকার বাসিন্দা প্রাণ কৃষ্ণ ভট্টাচার্য এর ছেলে।

এ সময় তার কাছ থাকা নিজের ব্যবহৃত একটি স্মার্টফোন থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিভিন্ন তারিখের ৭৬টি অনলাইন টিকিট এবং নগদ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে রানা ভট্টাচার্য জানায়, ঈদ পূর্ববর্তী সময়ে এই কালোবাজারি চক্র বিশেষভাবে সক্রিয় থাকে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ জানায়, আটক কালোবাজারির বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain