শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

কোরআন অবমাননার প্র তি বা দে হবিগঞ্জে বিক্ষোভ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ ডেস্ক নিউজ :: সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মা’র নামাজের পর থেকেই হবিগঞ্জ শহরের কোর্টমসজিদ প্রাঙ্গণে মিছিল সহকারে জড়ো হতে থাকে মুসল্লীরা।

এসময় বিভিন্ন ধরণের স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শুরু হয় বিক্ষোভ মিছিল।

বৃষ্টির বাঁধা উপেক্ষা করে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ হবিগঞ্জের আয়োজনে ডাকা এই মিছিল অংশ নেয় হাজার হাজার মুসল্লী।

মিছিলটি কোর্ট মসজিদ থেকে শুরু হয়ে শহরের চৌধুরী বাজার মোড়ে গিয়ে শেষ হয়। এসময় বক্তারা, মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআনের অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, কোর্ট মসজিদের খতিব মাওঃ গোলাম মোস্তফা নবীনগরী, মাওঃ ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain