শিরোনাম :
প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী

সিরিজ জিতেই সিলেট ছাড়তে চায় টাইগাররা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৩৯৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :: সিলেটে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আকাঙ্ক্ষার জয় পায় বাংলাদেশ। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ২ উইকেটে হারায় আফগানদের। আজ রবিবার (১৬ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে আবারো মুখোমুখি হবে দল দুটি। বাংলাদেশ দলের প্রত্যাশা সিরিজ জয়- আর আফগানিস্তান চাইবে সমতা দিয়ে সিরিজ শেষ করতে।

শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামা আফগানরা ৭ উইকেটে তুলেছিল ১৫৪ রান। জয় তুলে নিতে বাংলাদেশকে খেলতে হয়েছে শেষ ওভারের পঞ্চম বল পর্যন্ত। আফগানদের সঙ্গে ওয়ানডে সিরিজ হারের ক্ষত এখনো শুকায়নি। এর মধ্যে এমন জয় নিশ্চয় স্বাগতিক শিবিরে বইবে সুখের হাওয়া বইছে। টি-টোয়েন্টি সিরিজ জিতে সেই ক্ষত শুকাতে চায় বাংলাদেশ। আর শেষ ম্যাচ জিতে সমতা দিয়ে সিরিজ শেষ করতি চায় আফগানিস্তান।

রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে কোন পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি। উইনিং কম্বিনেশন নিয়েই দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামতে পারে বাংলাদেশ। আর আফগানিস্তানের একাদশে আসতে বেশ কয়েকটি পরিবর্তন। এমনটি জানা গেছে বিভিন্ন সূত্রে।

ম্যাচ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এসে টিম টাইগার্স অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, দুই ম্যাচই জিততে চান তিনি।

টি-টোয়েন্টি বলেই যে কোনো কিছু হতে পারে বলে মত সাকিবের, ‘প্রতিটা সিরিজই একটা চ্যালেঞ্জ। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যালেঞ্জটা আরও বেশি। কারণ সব দলের সমান সুযোগ থাকে। টি-টোয়েন্টিতে ছোট দল বা বড় দল বলে কিছু আছে বলে আমার মনে হয় না। যে কোনো দল যে কোনো দলকে হারানোর সক্ষমতা রাখে। ওই চ্যালেঞ্জটাই আমাদের উপভোগের বিষয়। আয়ারল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচ হারলেও আমরা ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain