শিরোনাম :
তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার

খেলাফত মজলিসের সিলেট বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির বৈঠক

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৫৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ৮ দফা দাবিতে খেলাফত মজলিসের ডাকে আগামী কাল বেলা দুইটায় সিলেট রেজিস্টারী মাঠে আহুত বিভাগীয় সমাবেশের সর্বশেষ প্রস্তুতি বৈঠক আজ বাদ আসর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আগামী কালের সমাবেশ সফলে সিলেটবাসীর সর্বাত্মক সহযোগীতা কামনা করা হয়।
সভায় সমাবেশের সর্বশেষ প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং সিলেটের সর্বস্তরের নেতা-কর্মীদেরকে আগামী কাল বেলা ২ ঘটিকার মধ্যে রিজেস্টারী মাঠে শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। সভায় আগামী কালের সমাবেশে সিলেটের সর্বস্তরের জনতার উপস্থিতি কামনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডা: এএ তাওসীফ, সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, মহানগর সহ সভাপতি মাওলানা কেএম মামুন,জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী,সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ ও জেলা সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদ প্রমূখ।
এদিকে আগামী কালের সমাবেশ সফলে সিলেট মহানগর যুব মজলিস আজ বাদ আসর নগরীতে মোটরসাইকেল মিছিল বের করে।এছাড়া সিলেট,সুনামগঞ্জ, মৌলভী বাজার ও হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় খেলাফত মজলিসের নেতা-কর্মীরা আজ দিনভর গণসংযোগ ও প্রচার মিছিল করেন

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain