শিরোনাম :
তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার

ভারতের কয়েক মিনিটে তিনবার ভূমিকম্প

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৩১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ভোরে পরপর তিনবার ভূমিকম্পে কাঁপল রাজস্থান। শুক্রবার ভোর ৪টার দিকে কয়েক মিনিটের ব্যবধানে পর পর তিন বার ভূমিকম্প হয় রাজস্থানের জয়পুরে।

জয়পুর কাঁপার কিছুক্ষণ পরেই ভোর ৫টারে দিকে মণিপুরের উখরুলে ভূমিকম্প হয়। তকে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। রাজস্থানে কয়েক মিনিটের মধ্যে পর পর তিনবার ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত শহরবাসী।

আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, শুক্রবার ভোর ৪টা ৯ মিনিটে জয়পুরে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের কম্পনের মাত্রা ৪.৪ ছিল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে। আর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এর পর ৪টা ২২ মিনিটে দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.১। ভূ পৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।

তৃতীয় ভূকম্পন অনুভূত হয় ভোর ৪টা ২৫ মিনিটে। এর কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে, রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৩.৪।

জয়পুরে তিন দফা ভূমিকম্পের পর ভোর ৫টা ১ মিনিটে কেঁপে ওঠে ভারতের উত্তর-পূর্ব প্রান্তের রাজ্য মণিপুর। রাজ্যের উখুরুলের ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে ছিল কম্পন কেন্দ্র। মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain