শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

রাজধানীতে যাত্রীবাহী তিন বাসে আগুন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রাজধানীর মাতুয়াইলে তিনটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুলাই) দুপুর ১২টা ৩৫ মিনিটে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে আগুন কারা দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার দুপুর ১২টার মাতুয়াইল মাতৃসদন হাসপাতালের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। বিএনপির নেতাকর্মীরাও ইটপাটকেল নিক্ষেপ করেন

প্রত্যক্ষদর্শীরা জানান, মাতুয়াইলের দুপুর ১২টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা তিনটি বাসে আগুন দেয়। এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়কের দুপাশেই যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে গত শুক্রবার নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশে শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচি ঘোষণা করে। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করার কথা জানায় দলটি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain