শিরোনাম :
বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

সৌদিতে তুচ্ছ ঘটনায় প্রাণ গেল সিলেটি যুবকের

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সৌদি আরবে ছুরিকাঘাত করে রাবেল আহমদ (২৮) নামে সিলেটের গোলাপগঞ্জের এক যুবককে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টার দিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

 

রাবেল আহমদ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হাজিপুর শুকনা গ্রামের ফারুক আহমদের ছেলে।

এ ঘটনার পর তাৎক্ষণিক সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। তবে ওই যুবকের নাম জানা না গেলেও বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

 

সৌদি আরবে অবস্থানরত নিহত রাবেলের সহকর্মীদের বরাত দিয়ে রাবেলের বাবা ফারুক আহমদ জানান, শনিবার প্রবাসী রাবেল আহমদের সাথে রান্নার কাজ করাকে কেন্দ্র করে তার রুমমেট ওই যুবকের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাবেল রুম থেকে বের হয়ে আসে।

 

এরপর রাবেলকে রাস্তায় পেয়ে ওই যুবক উপর্যুপরি ছুরিকাঘাত করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর রোববার (৩০ জুলাই) বাংলাদেশ সময় সকালে তার মৃত্যু হয়। ঘটনার পর তাৎক্ষণিক সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার
করে।

 

এদিকে রোববার সকালে রাবেলকে হত্যার খবর বাড়িতে আসলে তার আত্মীয় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে। স্বজনরা রাবেল হত্যায় জড়িত যুবকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। সেই সাথে রাবেলের লাশ যাতে বাড়িতে আনার ব্যবস্থা করা হয় এজন্য বাংলাদেশ সরকারসহ সকলের সাহায্য কামনা করেন তারা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain