শিরোনাম :
বৈশ্বিক বাস্তবতায় তেলের মূল্য খুব সামান্য বৃদ্ধি পেয়েছে সিলেট বাণিজ্যমন্ত্রী-মুক্তাদির সিলেটে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য ও প্রাণী আটক সিলেটে হামের টিকা পাবে ১৩ লাখ ৫১ হাজার শিশু, শুরু হচ্ছে কাল সিলেট এসে প্রধানমন্ত্রী বাসিয়া নদীর পুনঃখনন কার্যক্রমসহ আরও বিভিন্ন কর্মসূচী উদ্বোধন করবেন সিলেটে সুধীজনদের সাথে ভারতের ফোর্টিস হাসপাতালের মতবিনিময় সভায়- ডা. শুভ প্রকাশ সান্যাল সিলেট মহানগরীতে ৬৮ হাজার ৫৪০ জন শিশু পাবে হামের টিকা-সিসিক এর প্রশাসক সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে : তারেক রহমান সুনামগঞ্জে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী কিশোর নিহত

৩ দিনের জন্য তাবলিগ জামাতে ‘কাবিলা’

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩৯৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :: সম্প্রতি বিয়ে করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই’খ্যাত অভিনেতা চাষী আলম। গেল শুক্রবার ঘরোয়া আয়োজনে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন ‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা ও অভিনেতারা। তবে দেখা যায়নি কাবিলা’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশকে। যা নিয়ে ইতিমধ্যেই কথা উঠেছে নেটদুনিয়ায়।

জানা গেছে, হাবু ভাইয়ের বিয়ের সময়টাতে ৩ দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন পলাশ। আর সেকারণে বিয়েতে উপস্থিত হতে পারেননি তিনি।

 

একাধিক ঘনিষ্ঠ সূত্র বলছে, পলাশ ছোটবেলা থেকেই তাবলিগ জামাতে যান। মাঝে অনেক দিন দূরে ছিলেন। তবে গত ২৪ আগস্ট তিনি ৩ দিনের জন্য তাবলিগ জামাতে যান। ইবাদত শেষে বাসায় ফেরেন ২৭ তারিখ।

 

এছাড়াও চাষী আলমকে জিজ্ঞেস করা হলে তিনিও বলেন, ‘পলাশ তাবলিগ জামাতে গিয়েছে তিন দিনের জন্য। তাই সে বিয়েতে আসতে পারেনি।।’

এদিকে, সম্প্রতি পলাশের তাবলিগ জামাতে অংশ নেওয়া একটি ভিডিও ফেসবুকে ভাইলার হয়েছে। যেখানে দেখা যায়, পলাশ মসজিদের ভেতর ধর্মগ্রন্থ পাঠ করছেন, সামনে মুসল্লিরা বসে তা শুনছেন।

ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে পলাশ নিজেই কথা বলেছেন। জানিয়েছেন, তিনি ৩ দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain