শিরোনাম :
সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক

৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় ৮ জনকে জিজ্ঞাসাবাদ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। এর মধ্যে সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) পদমর্যাদার চারজন ও গুদামের নিরাপত্তার দায়িত্বে থাকা সিপাহি চারজন। প্রাথমিকভাবে তদন্তের স্বার্থে তাদের নাম জানায়নি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে আজ সোমবার দুপুরে ডিএমপির উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘তাদের কাছ থেকে এখনো কিছু জানা যায়নি।’

তিনি বলেন, ‘কাস্টমস হাউসের গুদামের নিরাপত্তায় শিফটিং ডিউটি করতেন এমন চারজন সিপাহিকে হেফাজতে নিয়েছি জিজ্ঞাসাবাদের জন্য। অন্যদিকে, সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) পদমর্যাদার চারজন কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হচ্ছে।’

ওসি আরও বলেন, ‘এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তবে, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি। জিজ্ঞাসাবাদে জড়িত থাকার প্রমাণ পেলে তাদের আদালতে সোপর্দ করা হবে।’

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের নিজস্ব গুদাম থেকে সোনা চুরির ঘটনায় গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain