শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটসহ সারা দেশে ভারী বর্ষণ হতে পারে আজও

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বঙ্গপসাগরে লঘুচাপের ফলে সক্রিয় মৌসুমি বায়ু। যার কারণে রাজধানীসহ দেশের অনেক জায়গায় আজ শুক্রবার ও আগামীকাল শনিবারও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ও আগামীকাল (শুক্র-শনিবার) সারা দেশে ভারি বৃষ্টি হতে পারে। তবে দেশের উত্তরাঞ্চল রংপুর এবং রাজশাহী ও ময়মনসিংহে ভারি বর্ষণের সম্ভাবনা বেশি। এ ছাড়া ঢাকা বিভাগেও ভারি বৃষ্টি হতে পারে।

শনিবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। এ ছাড়া শনিবারের পর কমতে পারে বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমী বায়ু উত্তরাংশে সক্রিয় এবং বাংলাদেশের অন্যত্র মোটামুটি সক্রিয়।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টানা ৬ ঘণ্টার বৃষ্টিতে ডুবল রাজধানী ঢাকা। এতে জলাবদ্ধতা ও যানজটে অচল হয়ে পড়ে গোটা শহর। এক ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগে ৩ থেকে ৪ ঘণ্টা। মিরপুরে সড়কে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেছে ৪ জনের।

আবহাওয়া অধিদফতর বলছে, এ সময় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১১৩ মিলিমিটার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain