শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

অবরোধের তৃতীয় দিনে উত্তরায় বাসে আগুন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বিএনপি-জামায়াতের তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।আজ বৃহস্পতিবার সকাল ৭টার পর পরিস্থান পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

উত্তরা-পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে অবরোধের প্রথম দিন মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দিনভর নারায়ণগঞ্জ-কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে কুলিয়ারচরে নিহত হয়েছেন দুজন। নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করেছেন বিএনপি নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয়েছে বাস ও অ্যাম্বুলেন্সে। এ ছাড়া সারা দেশে বিভিন্ন স্থানে কয়েকটি বাসে আগুন দেওয়া হয়।

অবরোধের দ্বিতীয় দিন বুধবার রাজধানীতে চারটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে মিরপুরে কাফরুল থানার গেটের সামনে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া শ্যামলী ও মুগদা এলাকায় আরও তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অপরদিকে অবরোধের কারণে রাজধানীর বাসটার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। যাত্রী স্বল্পতার কারণে সদরঘাট থেকে অধিকাংশ লঞ্চ ছেড়ে যায়নি।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবি, মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে। তিন দিনের এ অবরোধ কর্মসূচি মঙ্গলবার থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain