শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে সারা দেশে ১৫২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১২ নভেম্বর) ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তাছাড়া দেশের যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিপুল সংখ্যক বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

পূর্ববর্তী অবরোধের মতো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও আনসারের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে মোট ৯টি অগ্নিকাণ্ড ঘটেছে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের এক দফা দাবি আদায়ে চাপ তৈরি করতে চতুর্থবারের মতো সড়ক, রেললাইন ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলো।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain