শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারা দেশে ১০ হাজার ৪১টি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২২২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: দেশের বিভিন্ন স্থানের ১০ হাজার ৪১টি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে এসব প্রকল্প উদ্বোধন করা হয়।

প্রকল্পগুলোর মধ্যে আছে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চট্টগ্রাম বন্দর, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং স্থলবন্দরের ১৫টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন। এগুলোর মধ্যে ৯টির কাজের উদ্বোধন ও ছয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি এসব উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

উদ্বোধন হওয়া প্রকল্পগুলো হলো চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল, বে-টার্মিনাল (মাস্টার প্ল্যান), বাংলাদেশ স্থলবন্দরের ধানুয়া কামালপুর স্থলবন্দর (জামালপুর), রামগড় স্থলবন্দর (খাগড়াছড়ি), বিআইডব্লিউটিসির ছয়টি ইমপ্রুভড মিডিয়াম ফেরি, বিআইডব্লিউটিএর মিঠামইন উপজেলার ঘোড়াউতরা, বোলাই-শ্রীগাং নদীর অংশ বিশেষ ও ইটনা উপজেলার ধনু নদীর অংশ বিশেষের নাব্য উন্নয়ন ও পুনরুদ্ধার; পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্য উন্নয়ন ও পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের আওতায় ধরলা নদীর নাব্য রক্ষার্থে খনন ইত্যাদি।

ভিত্তিপ্রস্তর স্থাপন প্রকল্পগুলো হলো বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১-এর আওতায় পানগাঁও কার্গো টার্মিনাল নির্মাণ, আশুগঞ্জ কার্গো টার্মিনাল, বরিশাল নদীবন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল, চাঁদপুর নদীবন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল, নারায়ণগঞ্জ ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র ইত্যাদি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain