শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: নির্বাচন কমিশন (ইসি) সচিব মোঃ জাহাংগীর আলম বলেন আজ বিকাল ৫টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত ২৬তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এই সভার সিদ্ধান্তক্রমে অদ্য সন্ধ্যা ৭টায় বাংলাদেশের সকল গণমাধ্যমে জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার ভাষণ প্রদান করবেন। সেই ভাষণে দ্বাদশ জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচী বা তফসিল ঘোষণা করবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে তা সরাসরি সম্প্রচার করা হবে।

বুধবার (১৫ নভেম্বর) ইসি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে সচিব জাহাঙ্গীর আলম এক কথা বলেন।

তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন অংশীজনদের সঙ্গে সভা করে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুযায়ি তারা যেসমস্ত সিদ্ধান্ত নিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় আজ তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

ইসির সচিবালয়ের নিরাপত্তার বিষয়ে সচিব বলেন, এ বিষয়টি দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। আমি তাদেরকে অনুরোধ রেখেছি, তারা কী কৌশল নিয়েছে তা তারা বলতে পারবে। নির্বাচনের পরিবেশ নিয়ে ইসির পর্যবেক্ষণ জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক বিষয়গুলো নিয়ে প্রশ্ন করলে দয়া করে আমরা বিব্রত হই। এটা রাজনৈতিক ইস্যু। আমরা বারবার বলছি, নির্বাচন কমিশন মনে করে তফসিল ঘোষণার মতো পরিবেশ আছে।

তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো প্রচার শুরু করতে পারবেন কী না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো প্রতীক বরাদ্দের পর থেকে ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘন্টা আগ পর্যন্ত প্রচার চালাতে পারবে। তবে রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম চালাতে পারবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain