শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

বাংলাদেশে দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রাজধানী ঢাকায় অবস্থিত দূতাবাস বন্ধ করে‌ দিয়েছে উত্তর কো‌রিয়া। চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকা ত্যাগ করেছেন সে দেশের রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ। এখন থেকে দিল্লিতে অবস্থিত দেশটির দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে।

রোববার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ‌্য জানা গেছে।

মন্ত্রণালয়ের এক‌টি সূত্র জানায়, এ মাসেই ঢাকায় দূতাবাস বন্ধ করেছে উত্তর কো‌রিয়া। ইতোমধ্যে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ ঢাকা ছেড়ে গেছেন। তবে দেশটি দ্রুত বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করবে।

পূর্ব এশিয়ার এই দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়গুলো দেখাশোনা করে থাকে।

দেশটির ঢাকায় দূতাবাস বন্ধ করার কারণ জানতে চাইলে ঢাকার এক কূটনীতিক বলেন, দ‌ক্ষিণ এ‌শিয়ায় বাংলাদেশ ছাড়াও নেপালে দূতাবাস বন্ধ করেছে উত্তর কো‌রিয়া। এর বাইরে বিশ্বের আরও কয়েকটি দেশে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে বলে বেইজিং ও ঢাকার দুটি কূটনৈতিক সূত্র জানায়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain