শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসিতে আপিলের শেষ দিন আজ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের আজ শেষদিন। শনিবার (৯ ডিসেম্বর) সকাল থেকে এখন পর্যন্ত আবেদন জমা পড়েছে ২১টি। আর প্রথম চারদিনে আপিল করেছেন ৪৩১ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, সকল আবেদনের যুক্তি-তর্ক শুনবেন পূর্ণাঙ্গ কমিশন। যৌক্তিক কারণ প্রমাণ করতে পারলে প্রার্থিতা ফিরে পাবেন। যেসব ক্ষেত্রে স্বাক্ষর কিংবা অন্যান্য সংশোধনযোগ্য ইস্যু ছিল, সেগুলোর সমাধান করে আপিল করছেন প্রার্থীরা। ঋণ খেলাপির কারণে বাদ পড়া অনেকেই অর্থ পরিশোধ করে হালনাগাদ তথ্যসহ আপিল করছেন।

এর আগে, নির্বাচনে সারাদেশে ১ হাজার ৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। ঋণ খেলাপি, বিল বকেয়া, আয়কর রিটার্নের সত্যায়িত কপি না থাকা ও প্রার্থীদের স্বাক্ষর না মেলার মতো ইস্যুতে বাতিল হয় ৭৩১ জনের মনোনয়ন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain