শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা

ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: যুব এশিয়া কাপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ভারতের দেওয়া ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৪৩ বলে হাতে রেখে ৪ উইকেটে জয় পায়।

বাংলাদেশের পক্ষে আরিফুল ইসলাম করেন সর্বোচ্চ ৯৪ রান। ৯০ বলের তার ইনিংসে ছিল নয়টি চার আর চারটি ছক্কার মার। এছাড়া আহরার আমিন করেন ৪৪ রান।

এরআগে, দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠ ২-এ আগে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। সেখানে শুরুতে চাপে পড়ে উদয় শাহারানের দল। ১৩ রানের মাথায় টপ-অর্ডারের তিন উইকেট হারিয়ে বসে তারা। যেটির কারিগর বাঁহাতি পেসার মারুফ মৃধা।

ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার আদর্শ সিংকে (২) লেগ বিফোরের ফাঁদে ফেলেন মারুফ। ভারতকে সেই চাপ সামলে উঠার সময়ই দিলেন না এই বাঁহাতি পেসার। নিজের পরের ওভারেই আরেক ওপেনার আরশিন কুলকারনিকেও (১) দেখালেন সাজঘরের রাস্তা।

সেখান থেকে কিছুটা ধীরগতিতে এগোনোর সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক উদয়। তবে ফের একই জুজু। সেই মারুফের বলেই রানের খাতা না খুলেই ফিরেলেন তিনি। এরপর প্রথম পাওয়ারপ্লেতে আর কোনো উইকেট না হারলেও ১২তম ওভারে রোহানাত বর্ষনের বলে ফেরেন শচীন দাস (১৬)।

কিছুটা থিতু হবার ইঙ্গিত দিলেও ১৬তম ওভারে ফেরেন প্রিয়াংশু মলিয়া (১৯)। একই ওভারে দলীয় ৬১ রানের মাথায় রান আউটে কাটা পড়েন আবনীশ।

এরপর শুরুর এই ব্যাটিং সামলানোর দায়িত্ব নেন মুশির খান ও মুরুগান অভিষেক। দলকে খাদের কিনারা থেকে টেনে নিয়ে যেতে থাকেন চ্যালেঞ্জিং লক্ষ্যের দিকে। শেষ পর্যন্ত মুশিরের ৫০ ও মুরুগানের ৬২ রানের ভরে ৪২ ওভার ৪ বলে ১৮৮ রানের সংগ্রহ পায় ভারত।

সর্বোচ্চ চার উইকেট নেন মারুফ, দুটি করে উইকেট নেন বর্ষণ ও জীবন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain