শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

মানসিক ভারসাম্যহীন যুবকের খোঁজ মিলেনি

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪৭ বার পড়া হয়েছে


বড়লেখা প্রতিনিধি: ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে নিখোঁজ বড়লেখার মানসিক ভারসাম্যহীন যুবক ছাব্বির আহমদের খোঁজ মিলেনি । গত ২৬ জানুয়ারি সে নিখোঁজ হয়। তার সন্ধান না পেয়ে বাবা-মা দিশেহারা হয়ে পড়েছেন। ছাব্বির আহমদ (২৪) বড়লেখা উপজেলার দাসেরবাজার এলাকার ছায়েক আলীর ছেলে।
নিখোঁজ ছাব্বিরের মা শিল্পী বেগম বুধবার বিকেলে বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু তার ছেলে সুস্থ হয়নি। গত ২৬ জানুয়ারি ছাব্বিরকে তার বাবা পাবনায় ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। ঢাকায় যাওয়ার পর কমলাপুর রেলস্টেশনে তারা ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এরই মধ্যে হঠাৎ দেখেন ছাব্বির আহমদ কোথাও নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি।

থানায় জিডি করেননি কেন-জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরা বুঝতে পারিনি। কোন হৃদয়বান ব্যক্তি তার ছেলের সন্ধান পেলে ০১৭২৪৯২৮৮৩৪ ও ০১৭১৫৮৫৯৬৮৩ নম্বরে যোগাযোগ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain