শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

১৯ আগস্টের মধ্যে অবৈধ অস্ত্র জমার নির্দেশ-স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আগামী ৭ দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সোমবার (১২ আগস্ট) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত আনসার সদস্যদের খোঁজখবর নেয়ার পরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আগামী সোমবারের (১৯ আগস্ট) মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বড় পরিসরে তদন্ত করা দরকার, সিভিল ড্রেসে কারা আনসার এলাকায় গিয়ে তাদের ওপর ফায়ার করল, এটা খুবই মারাত্মক ও উদ্বেগজনক। যা ঘটেছে তারজন্য শুধু কমিটি না, আন্তর্জাতিক পর্যায়েও আমাদের সহায়তা চাইতে হবে।

তিনি আরও বলেন, মারামারি করে লাভ নেই। আর কোনো মৃত্যু আমরা চাই না। আমরা উসকানি দিলে আপনারা টিকতে পারতেন না। দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন না। এদেশের মানুষ এত তাড়াতাড়ি ভুলে যায়নি ঘটনা, ভুলেনি, ভুলতে আরও সময় লাগবে। পাল্টা রেভ্যুলেশন করতে গেলে আরও রক্ত যাবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain