শিরোনাম :
সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক

শপথ নিলেন নতুন চার উপদেষ্টা

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

শপথ নিলেন নতুন চার উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টা শপথ নিয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) বিকাল চারটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করিয়েছেন। এসময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও উপস্থিত ছিলেন।

অনুসন্ধান নিউজ :: ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নতুন করে দায়িত্ব পাওয়া আরো চারজন উপদেষ্টা হলেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

এর আগে গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রাথমিকভাব এ পরিষদের সদস্য সংখ্যা ছিল ১৭। নতুন চারজন যুক্ত হয়ে এখন ২১ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে।

উল্লেখ্য, এর আগে তিন দফায় শপথ গ্রহণ করেছেন ১৭ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা। ১১ আগস্ট বঙ্গভবনে শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। সর্বশেষ গত মঙ্গলবার (১৩ আগস্ট) শপথ নিয়েছেন ফারুক-ই-আজম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain