শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মবিষয়ক উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময়

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ধর্মবিষয়ক উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় সভা গত ১ সেপ্টেম্বর রোববার বেলা ৩টায় বাংলাদেশ সচিবালয়ের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ পক্ষ থেকে সতেরো প্রস্তাবনা নিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এর সাথে সৌজন্য স্বাক্ষাতপূর্বক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, ঢাকা অঞ্চলের উপদেষ্টা এ্যানি চৌধুরী, জাতীয় কমিটি চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু প্রেসিডিয়াম সদস্য উদয়ন বড়ুয়া, মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সজীব বড়ুয়া ডায়মন্ড, সহ-সভাপতি সঞ্জয় বড়ুয়া পিপলু, সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক প্রণব বড়ুয়া, সাংবাদিক অধীর বড়ুয়া, ঢাকা অঞ্চলের সহ-সভাপতি রবি বড়ুয়া সদস্য প্রীতম বড়ুয়া, দীপু বড়ুয়া, তাপস সিনহা, সাংস্কৃতিক সম্পাদক সজীব বড়ুয়া সাজু, বান্দরবান অঞ্চলের সভাপতি সুচিত্রা তন্চংগা কক্সবাজার অঞ্চলের সভাপতি সিপন বড়ুয়া, উখিয়া অঞ্চলের আহ্বায়ক সাংবাদিক পলাশ বড়ুয়া, বৌদ্ধবার্তা পরিচালনা পর্ষদের সভাপতি রূপায়ণ কুমার বড়ুয়া।

এ সময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বাংলাদেশ যুব পরিষদের উত্থাপিত প্রস্তাবনা সমূহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain