শিরোনাম :
নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

প্রথমবার মা হলেন ‘বার্বি’ তারকা মার্গো

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  ‘বার্বি’ তারকা অভিনেত্রী মার্গো রবি। এবার প্রথমবারের মতো মা হলেন এ হলিউড অভিনেত্রী। পিপলডটকমের প্রতিবেদনে বলা হয়, ৩৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান অভিনেত্রী মার্গো পুত্রসন্তানের মা হয়েছেন।

অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশের পর স্বামী টম একারলির সঙ্গে লন্ডনে এক অনুষ্ঠানে গত জুলাই মাসে প্রথমবারের মতো মার্গোকে দেখা যায়।

২০১৩ সালে ‘সুয়িট ফ্র্যাঞ্চাইজি’ সিনেমার সেটে দুজনের প্রথম দেখা। মার্গো সেই সিনেমার অভিনেত্রী ছিলেন। আর টম কাজ করেছেন সহকারী পরিচালক হিসেবে। সেখান থেকেই তাদের প্রেমের শুরু। এরপর ২০১৬ সালের ডিসেম্বরে ব্রিটিশ প্রযোজক টম একারলিকে বিয়ে করেন মার্গো।

বিয়ের পর লাকি চ্যাপ নামের একটি প্রযোজনা সংস্থা খুলেছেন মার্গো ও টম। ‘আই’, ‘তনয়া’, ‘বার্ডস অব প্রে’, ‘বার্বি’সহ বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ প্রযোজনা করেছে সংস্থাটি।

এদিকে গত বছরের আলোচিত সিনেমা ‘বার্বি’তে মার্গো রবিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে। সম্প্রতি মার্গো অভিনীত ‘আ বিগ বোল্ড বিউটিফুল জার্নি’ নামের একটি সিনেমার শুটিং শেষ হয়েছে।

উল্লেখ্য, ‘কুইন অব দ্য ইয়ার’ নামের একটি সিনেমায় অভিনয় করার কথা রয়েছে ৩৪ বছর বয়সী এ বার্বি তারকার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain