শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেফতার দেখানো হলো

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  রাজধানীর চকবাজার থানার আলিয়া মাদরাসার সামনে মো. ফজলুর করিম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার (৪ নভেম্বর) সকালে তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই মো. হাসানুর রহমান তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর কর কারাগারে তাকে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১ সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে আটক করা হয়।

জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ছাত্র জনতার মিছিলে যুক্ত হন মো. ফজলুর করিম। দুপুরের দিকে মিছিলটি চকবাজার থানার ঢাকা আলিয়া মাদরাসার সামনে আসলে হঠাৎ অতর্কিত আক্রমণে মুখে পড়েন তিনি। পরবর্তীতে তার সহযোদ্ধারা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করান। এ ঘটনায় গত ২৬ অক্টোবর চকবাজার থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৪ জনের নামে মামলা দায়ের করেন ভিকটিম মো. ফজলুর করিম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain