শিরোনাম :
সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস মোগলাবাজারে মাদকমুক্ত সমাজ গঠনে র‌্যালি ও সমাবেশ সিলেটে বাঘের সড়কে গাড়ির ধাক্কায় মেছো বিড়ালের মৃত্যু

প্রেমে মজেছেন সারা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক ::: বলিউড অভিনেত্রী সারা আলি খান অভিনয়ের পাশাপাশি তার স্টাইলের জন্যও পরিচিত। সোশ্যাল মিডিয়াতে তার পোস্ট প্রায়ই ভাইরাল হয়। সম্প্রতি সারা আলি খানকে ঘিরে বেশ কিছু গুঞ্জন ছড়িয়েছে, যা নিয়ে বেশ আলোচনা চলছে।

 

গুঞ্জন উঠেছে যে, সারা মডেল অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে ডেট করছেন। যদিও দুজনই এই সম্পর্ক গোপন রাখতে চান। কিন্তু তাদের ছবি ও ভিডিও সামনে এসেছে। তাদের সম্পর্কের গুঞ্জন এখন চাঙ্গা।

তাদের একসঙ্গে রাজস্থানে ছুটি উপভোগ করতে দেখা গেছে। দুজনই নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে রাজস্থানের হোটেল থেকে কিছু ছবি ও ক্লিপ শেয়ার করেছেন। অন্যদিকে অর্জুন প্রতাপ বাজওয়া হোটেলের জিমে ব্যায়াম করার সময় একটি ছবি পোস্ট করেছেন। তাদের পোস্টের পর থেকেই সারা ও অর্জুনের সম্পর্ক নিয়ে আবার জল্পনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও কেদারনাথে তাদের একসঙ্গে সময় কাটানোর ছবি ভাইরাল হয়েছিল। তবে এখন পর্যন্ত সারা এবং অর্জুনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সারা আলি খান বর্তমানে আপকামিং মুভি ‘স্কাই ফোর্স’-এর শুটিং নিয়ে ব্যস্ত। এ ছাড়াও আসছে ‘মেট্রো দ্য ডেজ’। এটি পরিচালনা করছেন অনুরাগ বসু।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain