শিরোনাম :
জাফলং ইসিএ এলাকায় অভিযান: ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস সিলেটে মহিলা দলের র‌্যালী স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা সম্পন্ন রাষ্ট্রপতির সিলেট সফর: সংশ্লিষ্টদের যে নির্দেশনা দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি

হুথিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করল কানাডা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্টকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে কানাডা। গত সোমবার (২ ডিসেম্বর) দেশটি ফৌজদারি নীতির অধীনে এই ঘোষণা দিয়েছে। মঙ্গলবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট যা হুথি গোষ্ঠী হিসেবেই পরিচিত। কানাডা সরকারের অভিযোগ, হুতিরা বেসামরিক ও লোহিত সাগরে বহু হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্য উত্তপ্ত করছে।

গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এক বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজায় ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেইসঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

এই যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে লোহিত সাগরে ইসরায়েলে সঙ্গে সম্পৃক্ততা আছে এমন অনেক জাহাজের ওপর হামলা শুরু করে হুতি গোষ্ঠী। নতুন এই সিদ্ধান্তের ফলে কানাডায় হুতিদের কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে। এ ছাড়া কেউ এই গোষ্ঠীকে আর্থিক বা বুদ্ধিবৃত্তিক সাহায্য করলে দেশটির পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain