শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি সিলেট স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময় সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে!

ভানুয়াতুতে ভয়াবহ ভূমিকম্প

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। রাজধানী পোর্ট ভিলায় অবস্থিত যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও নিউজিল্যান্ডসহ অনেক দেশের দূতাবাস ও হাইকমিশন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ভানুয়াতু প্রায় ৮০টি দ্বীপের সমন্বয়ে গঠিত একটি স্বাধীন দেশ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভানুয়াতুর প্রধান দ্বীপ এফাতের উপকূল থেকে ৩০ কিলোমিটার দূরে এবং ৫৭ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় দুপুর ১২টা ৪৭ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্প।

এএফপি জানায়, পোর্ট ভিলার একটি
বিল্ডিংয়ে যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ বেশ কিছু দেশের দূতাবাস অবস্থিত। ভূমিকম্পে সেই বিল্ডিংয়ের নিচের তলা ধসে পড়েছে। সেখানে মার্কিন দূতাবাস ছিল বলে দাবি করেছেন একজন স্থানীয় নাগরিক।

ভূমিকম্পের পর এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ভানুয়াতুতে তাদের দূতাবাস বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। একই বিল্ডিংয়ে অবস্থিত নিউজিল্যান্ডের হাইকমিশনও ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির’ শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিন লাখের বেশি জনগণের দেশ ভানুয়াতুতে ঘন ঘন ভূমিকম্প হয়। বৈশ্বিক ঝুঁকি রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি ভানুয়াতু। ভূমিকম্প, ঝড়, বন্যা ও সুনামির মতো অনেক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় এই দ্বীপপুঞ্জের জনগণকে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain