শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

সিলেট সীমান্তে ১ কোটি ২৮ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালান আটক করেছে বিজিবি

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি:- বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৪৮ ব্যাটালিয়ন সদস্যদের নেতৃত্বে সিলেটের বিভিন্ন সীমান্তে ভারত থেকে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ পণ্য আটক করেছে বিজিবি। সোমবার ও মঙ্গলবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ২৮ লক্ষ ৪৫ হাজার ৪শ’ ৬০ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে তারা। মঙ্গলবার সকালে বিজিবি’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, সোনালীচেলা, মিনাটিলা, দমদমিয়া, সোনারহাট, উৎমা, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, নোয়াকোট, লবিয়া, কালাইরাগ, বিছনাকান্দি, কালাসাদেক এবং পান্থুমাই বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় সানগ্লাস, প্রসাধনী সামগ্রী, চিনি, গরু, গরুর মাংস, শাড়ী, কম্বল, ঔষধ, কমলা, মদ, বিয়ার, বিড়ি বাংলাদেশ হতে পাচারকালে রসুন, শিং মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল এবং বারকী নৌকা আটক করে। যার আনুমানিক সিজার মূল্য- ১কোটি ২৮ লক্ষ ৪৫ হাজার, ৪ শ’৬০ টাকা। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল সমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain