শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

স্থল বন্দরের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা করা হবে:- নৌপরিবহন উপদেষ্টা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 128; cct_value: 4100; AI_Scene: (-1, -1); aec_lux: 94.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 40;

গোয়াইনঘাট প্রতিনিধি ::: নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বতীকালীন সরকারের কেউ যেহেতু রাজনীতি করে না, তাই সংস্কার শেষে নির্বাচন করার ম্যান্ডেট আছে। তবে সময় হলে সব পরিস্কার হবে বলে জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে নৌপরিবহন উপদেষ্টা বলেছেন, সবাই যদি মনে করে নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে অথবা নতুন কাউকে যুক্ত করা হবে।
তত্বাবধায়ক সরকার আইনে যে সময় সীমা আছে তা কিভাবে সমাধান হবে তা একটি বিষয়। তবে এখনো এ বিষয়ে হাত দিবে না বর্তমান সরকার। তামাবিল স্থল বন্দরের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা করা হবে।
তিনি বলেন, এশিয়ান ডেভলেপমনে্ট ব্যাংক প্রজেক্টের মধ্যে আছে যাত্রী ছাউনী, ফায়ার ব্রিগেড, সিএনফ’র জন্য বসার যায়গা, ইউনিয়নের জন্য যায়গা। এগুলোর স্থায়ী সমাধানে কাজ চলছে।
অনেক বড় একটি ইয়ার্ড হয়েছে। এটা হয়তো আরেকটু স্পেস বাড়বে। একটা প্রসেস আছে। আমরা চেস্টা করছি প্রসেসটা দ্রুত উত্তোরনের জন্য। প্রজেক্টগুলো হয়ে গেলে অনেক সমস্যা দুর হবে।
বুধবার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার ড. এম সাখাওয়াত হোসেন এর আগে বেলা ১১ টার সময় তামাবিল স্থল বন্দরে পৌঁছে তিনি স্থল বন্দরের প্রশাসনিক ভবন, তামাবিল ইমিগ্রেশন, বধ্য ভূমি ও স্থলবন্দরের পণ্য পরিমাপ স্কেল পরিদর্শন শেষে স্থল বন্দরের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্থলবন্দর আয়োজিত তামাবিল স্থলবন্দরের অংশীজনদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থল বন্দরের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, গোয়াইনঘাটের ইউএনও মোঃ তৌহিদুল ইসলাম, তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানসহ তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে আমদানীকৃত পাথরে ওজনে যৌক্তিক ছাড়, লেবার হ্যান্ডেলিং, ইয়ার্ড ব্যবহারে অতিরিক্ত ট্যারিফ প্রতিবন্ধকতা, বন্ড এরিয়া বৃদ্ধি ও স্থল বন্দরের অবকাঠামো উন্নয়নের বিষয়ে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন’র কাছে দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain