শিরোনাম :
মাছ ধরতে মানুষের ঢল-ধলাই নদীতে পলো বাওয়া উৎসব জুড়ী-বড়লেখা সীমান্ত দিয়ে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ফানুস উড়িয়ে সিলেট বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকবো- প্রশ্ন শফিকুর রহমানের ৫ম বারের মতো প্রকাশ্যে গণনা হচ্ছে সিলেট শাহজালাল (র.) মাজারের টাকা প্রবারণা: ধর্মীয় অনুশাসন, আত্মশুদ্ধি ও ফানুস উৎসবের ঐতিহ্য বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন সম্মেলন দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন সিলেটে হামে মৃত্যু ২০০ গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে এবার ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::  সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি ২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র জোয়ানরা এসব পণ্য জব্দ করে।

 

বিজিবি জানায়, শনিবার (২১ ডিসেম্বর) ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিছনাকান্দি, কালাইরাগ, লাফার্জ, কালাসাদেক, শ্রীপুর, প্রতাপপুর, নোয়াকোট, সোনারহাট, দমদমিয়া, বাংলাবাজার ও উৎমা বিওপি’র জোয়ানরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, বিভিন্ন প্রকার কাপড়, গরু, চিনি, ফুচকা, জিরা, কিসমিস এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন, শিং মাছ ও মোবাইল ফোন জব্দ করে।

এছাড়া চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত ইজিবাইক জব্দ করেছে বিজিবি। জব্দকৃত চোরাই মালামালের আনুমানিক মূল্য ৩ কোটি ২ লাখ ৭ হাজার ৫০০ টাকা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain