শিরোনাম :
জাফলং ইসিএ এলাকায় অভিযান: ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস সিলেটে মহিলা দলের র‌্যালী স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা সম্পন্ন রাষ্ট্রপতির সিলেট সফর: সংশ্লিষ্টদের যে নির্দেশনা দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। কাজাখস্তানের জরুরি পরিষেবা বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় বহুসংখ্যক যাত্রী হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ভূমিতে পড়ার পর তাতে আগুন ধরে যায়। জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা সেই আগুন নেভানোর কাজ শুরু করেছেন।

সেই সঙ্গে উড়োজাহাজটিতে জীবিত কেউ রয়েছেন কি না সেই সন্ধানও শুরু হয়েছে। কারণ ধারণা করা হচ্ছে যে ধ্বংস হয়ে যাওযা বিমানটিতে এখনও কয়েকজন জীবিত রয়েছেন।

এদিকে রাশিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আজারবাইজান এয়ারলাইন্সের সেই উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের রাজধানী গ্রোজনির দিকে রওনা হয়েছিল। তবে গ্রোজনিতে ব্যাপক কুয়াশার কারণে বিমানবন্দরের রানওয়ে অস্পষ্ট হওয়ায় ফের বাকুর দিকে ফিরে আসছিল বিমানটি, পথে কাজাখস্তানের আকটাউ শহরের আকাশে থাকার সময় সেটি বিধ্বস্ত হয়ে ধসে পড়ে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain