শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

‘বাংলাদেশকে দাসের জাতিতে পরিণত করেছিলেন শেখ হাসিনা’

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, সাংবাদিকদের লিখতে বাঁধা দিয়ে, শেখ হাসিনা বাক স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা হরণ করে বাংলাদেশকে দাসের জাতিতে পরিণত করেছিলেন।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথঅ বলেন তিনি। নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এই সম্মেলন আয়োজন করে।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার ঘুম, খুন, নির্যাতন ও সেনাবাহিনী অফিসারদের হত্যার মাধ্যমে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। চাকরি নামে ঘরে ঘরে লাশ উপহার দিয়েছেন। ১০ টাকা চালে পরিবর্তে অর্থনীতি ব্যবস্থা ভেঙে দিয়ে কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করেছিলেন।

তিনি আরও বলেন, শেখ মুজিবের আমলে যুদ্ধা অপরাধের মীমাংসিত নন ইস্যুকে ইস্যুতে পরিণত করেছিলেন হাসিনা। এরপর আলেম-ওলামাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় ৫৭ জন অফিসারকে হত্যা করে ফ্যাসিবাদের রাস্তা তৈরি করেছিল শেখ হাসিনা। যে নেতা কর্মী রেখে পালিয়ে যায় সে দেশ প্রেমিক রাজনীতিবিদ হতে পারে না।

মুহাম্মদ শাহজাহান বলেন, শেখ হাসিনা দেশে আসার সুযোগ রয়েছে, তবে এই দেশে আসার মাধ্যমে তাকে গুম, খুন, নির্যাতন ও মানুষ হত্যার বিচারের মাধ্যমে অপরাধী হয়ে আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে জনগণের সামনে আসতে হবে।

নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জহিরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো.রেজওয়ানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain