শিরোনাম :
মাছ ধরতে মানুষের ঢল-ধলাই নদীতে পলো বাওয়া উৎসব জুড়ী-বড়লেখা সীমান্ত দিয়ে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ফানুস উড়িয়ে সিলেট বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকবো- প্রশ্ন শফিকুর রহমানের ৫ম বারের মতো প্রকাশ্যে গণনা হচ্ছে সিলেট শাহজালাল (র.) মাজারের টাকা প্রবারণা: ধর্মীয় অনুশাসন, আত্মশুদ্ধি ও ফানুস উৎসবের ঐতিহ্য বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন সম্মেলন দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন সিলেটে হামে মৃত্যু ২০০ গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন

সিলেটে ওয়াজ মাহফিলে একটি কমলা বিক্রি হলো ২ লাখ টাকায়!

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে নিলামে একটি কমলা বিক্রি হয়েছে দুই লাখ টাকায়। গত শনিবার পৌরসভার ৬নং ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিলে কমলাটি নিলামে বিক্রি করা হয়। দুই লাখ টাকায় কমলা বিক্রির সংবাদ ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার ঘোগারকুল ইসলামীয়া মহিলা মাদ্রাসা মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে অতিথি ছিলেন ভারত থেকে আগত আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানি (রহ.)। মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী আছজাদ আল মাদানীকে (রহ.) খাওয়ার জন্য একটি কমলা দান করেন। এসময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন।

ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি ক্রয় করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain