শিরোনাম :
মাছ ধরতে মানুষের ঢল-ধলাই নদীতে পলো বাওয়া উৎসব জুড়ী-বড়লেখা সীমান্ত দিয়ে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ফানুস উড়িয়ে সিলেট বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকবো- প্রশ্ন শফিকুর রহমানের ৫ম বারের মতো প্রকাশ্যে গণনা হচ্ছে সিলেট শাহজালাল (র.) মাজারের টাকা প্রবারণা: ধর্মীয় অনুশাসন, আত্মশুদ্ধি ও ফানুস উৎসবের ঐতিহ্য বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন সম্মেলন দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন সিলেটে হামে মৃত্যু ২০০ গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন

হবিগঞ্জে আকিজে কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের একটি কারখানায় গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টায় ওই উপজেলার দুবাওই বাজারে অবস্থিত আকিজ বেভারেজ কোম্পানীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন রিয়াজ, মাহফুজ, মিজান ও গাজী। তারা সকলেই কারখানার শ্রমিক। তাদের মধ্যে গাজী ও মাহফুজের বাড়ি চাঁদপুরে। বাকী দুজনের বাড়ির ঠিকানা জানা যায়নি।

স্থানীয়রা জানায়, বাহুবলের দুবাওই এলাকায় আকিজ গ্রুপ একটি কারখানা তৈরি করছে। সকাল ৯টার দিকে একটি গ্যাস সাব-স্টেশনে বিস্ফোরণ ঘটে, এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। এতে আহত আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম। তিনি জানান, সকাল ৯টার দিকে আকিজ কোম্পানীতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত পাঁচজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হলেও পথে দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার ব্যাপারে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম জানান, দায়িত্বরতরা কারখানায় গ্যাসের চাপ পরীক্ষা করছিলেন। এসময় হঠাৎ বিস্ফোরণ হলে ঘরের চালা উড়ে যায়। এ ব্যাপারে আকিজ গ্রুপের কারো বক্তব্য জানা যায়নি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain