শিরোনাম :
সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই: কয়েস লোদী প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক ইদ্রিস এন্ড আনোয়ারা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ মৌলভীবাজারে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রিপেইড মিটার বসাতে চান না দক্ষিণ সুরমার গ্রাহকরা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমায় প্রিপেইড মিটার না লাগানোর জন্য বিদ্যুৎ বিভাগকে স্মারকলিপি প্রদান করেছে প্রিপেইড মিটার বাতিল আন্দোলন কমিটি। কমিটি নেতৃবৃন্দ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে বিদ্যুৎ বিক্রয় বিতরণ বিভাগ সিলেট-৩ এর বরইকান্দি কার্যালয়ে সহকারি প্রকৌশলী মোকাম্মেল তরফদারের কাছে এ স্মারকলিপি জমা দেন। এসময় প্রকৌশলী মোকাম্মেল সবাইকে আশ্বস্ত করে প্রিপেইড মিটার না লাগানোর কথা জানান।

 

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রিপেইড মিটার বাতিল আন্দোলন কমিটির আহবায় আব্দুস ছত্তার মামুন, মহাজী তুরন মিয়া, ২৬ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রনি, মো. ইকতার খান, মো. মনসুর হোসেন খান, লুৎফুর আহমেদ, মো. সোলেমান মেম্বার, মোর্শেদ আহমদ মুকুল প্রমুখ।অনুসন্ধান ডেস্ক :: স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘আমাদেরকে না জানিয়ে সম্প্রতি বিদ্যুৎ বিলের কপির উপর সীল দিয়ে ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপনের জন্য ১৫ দিনের আল্টিমেটাম দেওয়া হয়। এ নিয়ে এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই প্রি-পেইড মিটার স্থাপনের জন্য আপনাদের এই আল্টিমেটাম অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। যদি আপনারা প্রত্যাহার না করে প্রিপেইড মিটার স্থাপনের জন্য আসেন তা হলে আমরা প্রতিরোধ করতে সচেষ্ট থাকব। যার দায়ভার আপনাদের উপর বর্তাবে। এমতাবস্থায় প্রিপেইড মিটার স্থাপনের জন্য আল্টিমেটাম প্রত্যাহার করতে এবং ত্রুটি গুলি নির্ণয় পূর্বক নতুন প্রিপেইড মিটার স্থাপন না করে গ্রাহকদের মতামতে পূর্বের মিটার বহাল রাখার জন্য আবেদন রইল।’

 

এর আগে কয়েক দফা বিদ্যুৎ বিতরণ, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার বরাবর প্রিপেইড মিটারের ভোগান্তির কথা জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain